1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪১৩ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি: মোঃ অলিউদ্দিন বেপারী:
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলায় জামায়াত, এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন বাদাম তলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হিজলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার। মিছিল শেষে উপজেলা সদরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক বলেন, ঢাকার মিটফোর্ড পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে ও দুই দিন পরে মিডিয়াতে হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে”জামায়াত-শিবির, চরমোনাই , এনসিপি ও আওয়ামী দোসররা দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। হত্যাকাণ্ডের প্রধান আসামি এনসিপি’র মিছিল থেকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। কতিপয় স্বাধীনতা বিরোধী দল ও গুপ্ত সংগঠন এনসিপি’র নৈরাজ্যের দায় বিএনপি’র ওপর চাপাতে চাইছে।এটা পরিকল্পিত।একটি ব্যবসায়িক কোন্দলকে পুঁজি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেসব কটূক্তি করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এ দেশের গণতন্ত্রকামী জনগণ স্বাধীনতাবিরোধী ৭১ এর পরাজিত শক্তিকে ও আওয়ামী দোসরদের কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় মেনে নেবে না। জামায়াত-এনসিপির ও চরমোনাই এর সন্ত্রাসী কর্মকাণ্ড পুনরায় চালু করার বাসনা এ দেশের গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে বিএনপি কোনোভাবেই সফল হতে দেবে না।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার,বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স ম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার,উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজল, উপজেলা কৃষকদল আহবায়ক সম ফারুক, ১ নং যুগ্ম আহ্বায়ক মামুন জমাদার,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ