1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ কেজি পলিথিন জব্দ, ১ হাজার টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ কেজি পলিথিন জব্দ, ১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে পলিথিন বিরোধী অভিযানে ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী রহমতপুর বাজারে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তার প্রতিষ্ঠান থেকে ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিককে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে পলিথিন ব্যবহার না করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।

পাশাপাশি বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী রাজার খালকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট বাজার কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “পরিবেশ সুরক্ষায় পলিথিনমুক্ত বাজার গড়তে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই পরিবেশবিধ্বংসী পলিথিন ব্যবহারে ছাড় দেওয়া হবে না।”

পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ