1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — সভাপতি কামাল, সম্পাদক মোস্তফা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — সভাপতি কামাল, সম্পাদক মোস্তফা

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৭৭ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন আজ ১২ জুলাই (শনিবার) মধ্য ভুতেরদিয় মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনে উৎসবমুখর পরিবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন বিএনপির বর্তমান নেতা মোস্তফা দুয়ারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবুল কালাম শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও পরিচিত রাজনৈতিক মুখ ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। এছাড়াও বরিশাল জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল, শিকদার মুস্তাফিজুর রহমান ফারুকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কেদারপুর ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সরাসরি ভোটে নতুন ইউনিয়ন কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন কামাল হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা দুয়ারি।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপিকে আগামী দিনে আরও শক্তিশালী করতে হলে দলীয় ঐক্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে বিভেদ বা ক্রন্দল সৃষ্টি করলে সংগঠনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। তাই সবাইকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

এই সম্মেলনের মাধ্যমে কেদারপুর ইউনিয়ন বিএনপি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ