1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অপচনশীল প্লাস্টিক এর পুণব্যবহার থেকে হলো জান্নাতের স্বপ্নপুরনের পথে এক ধাপ এগোনো - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অপচনশীল প্লাস্টিক এর পুণব্যবহার থেকে হলো জান্নাতের স্বপ্নপুরনের পথে এক ধাপ এগোনো

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহচরী-এর “ট্রাশ টু ট্রেজার” কার্যক্রমের সদস্য জান্নাত চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। জান্নাত সহচরীর সেইসব কিশোরী সদস্যদের একজন, যারা পরিবেশ থেকে অপচনীয় প্লাস্টিক সংগ্রহ করে তা দিয়ে নতুন নতুন ব্যবহারযোগ্য পণ্য তৈরি করে এবং প্রদর্শনী ও মেলার মাধ্যমে সেগুলো বিক্রি করে।এই আয় থেকে যে অর্থ সংগ্রহ হয়, তা ব্যয় হয় সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরীদের শিক্ষা খরচে। সহচরীর সহায়তায় জান্নাতের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং আজ সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে, যা সহচরীর জন্য গর্বের এক মুহূর্ত।

উল্লেখযোগ্য যে, ২০২২ সাল থেকে ইউনিসেফ ও বরিশাল জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সহচরী প্লাস্টিক রিসাইকেলিং বিষয়ক কাজ শুরু করে। পরিবেশ সচেতনতা সৃষ্টির পাশাপাশি এই কার্যক্রম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিভিন্ন শিশুর পড়াশোনার খরচ চালানো হয়। যদিও প্রকল্পের নির্ধারিত সময় শেষ হয়েছে, সহচরী তাদের কার্যক্রম চলমান রেখেছে।
তবে প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ, শিশুদের শিক্ষাখরচ যোগাতে এককভাবে যথেষ্ট নয় – তাই সংগঠনটি সমাজের সহৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা অন্তত একজন শিশুর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন। এতে করে জান্নাতের মতো আরও অনেক শিশু ও কিশোরী তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে।
সহচরীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সভাপতি ফারজানা ফেরদৌস বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা একদিকে পরিবেশ সচেতনতা তৈরি করছি, অন্যদিকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সৃজনশীলতা ও শিক্ষাগত অগ্রগতির সুযোগ সৃষ্টি করছি। আমরা আশা করি জান্নাতরা যেন উচ্চশিক্ষা পর্যন্ত সাপোর্ট পায়, আর এই কার্যক্রম একদিন বরিশালের গর্বে পরিণত হবে।”সহচরীর এই উদ্যোগ শুধু প্লাস্টিক পুনর্ব্যবহার নয়, এটি একটি সামাজিক রূপান্তরের গল্প, যেখানে প্রতিটি ফেলা দেওয়া বস্তুর মধ্যেও ভবিষ্যতের সম্ভাবনা খোঁজা হয়।
যোগাযোগ: সহচরী, বরিশাল। যোগাযোগের নাম্বারঃ ০১৭৬৫৩৭০৩৭৬

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ