
মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । ৯ জুলাই বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান মাষ্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তার কাজী ইসরাত জাহান, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারন সম্পাদক নাসির উদ্দীন শরীফ, বীর মুক্তিযোদ্ধা,আক্রাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।