1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারে ইউএনও’র খোঁজখবর - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারে ইউএনও’র খোঁজখবর

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের শহীদ ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের শহীদ মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

শনিবার (৫ জুলাই) বিকেলে তিনি শহীদদের বাড়িতে উপস্থিত হয়ে তাঁদের কবর জিয়ারত করেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে প্রাণ হারান এই দুই শিক্ষার্থী। তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণ গভীর শোক প্রকাশ করে।

এ সময় ইউএনও ফারুক আহমেদ বলেন,

> “এই তরুণদের আত্মত্যাগ আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা যেন এমন বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে পারি, যেখানে আর কোনো ফয়সাল বা রাকিব অকালে ঝরে না যায়—সেই লক্ষ্যেই আমাদের সকলকে কাজ করতে হবে।”

পরিবারের সদস্যরা প্রশাসনের এমন পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি রক্ষার্থে স্থানীয়ভাবে একটি স্মারক বা উদ্যোগ গ্রহণের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ