1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করা হচ্ছে বরিশাল পরেশ সাগর মাঠ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করা হচ্ছে বরিশাল পরেশ সাগর মাঠ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫৩৯ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের ঐতিহ্যবাহি “পরেশ সাগর মাঠ” কে দখলমুক্ত করে খেলধুলার উপযোগী করার উদ্যোগ নিয়েছেন বিভাগীয় ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কায়সার ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে বলেন, দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা পরেশ সাগর মাঠ ও আশপাশের সরকারি জমি উচ্ছেদ করে শিক্ষার্থীদের খেলার মাঠটি ফিরিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে মাঠটির বিভিন্ন স্থানে সংস্কার সহ নানান উন্নয়ন মূলক কার্যক্রম শুরু হয়েছে।

তারা আরো বলেন, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান, যা খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হবে। মাঠটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে দখলে থাকার কারণে এর স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছিল। এ কার্যক্রমে স্থানীয় জনগন, সাংবাদিক সহ অন্যান্যরা সহযোগিতা করেন। অভিযানে উপস্থিত ছিলেন বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তাবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য, উচ্ছেদ দল, বিসিসির নিরাপত্তাকর্মী ও জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, বেলস পার্কের পরে নগরবাসীর কাছে সবচেয়ে বেশি পরিচিত নাম পরেশ সাগর মাঠ। বিশেষ করে জিলা স্কুলের ছাত্রদের কাছে আরও বেশি। প্রতিবছর জিলা স্কুলের বার্ষিক স্পোর্টসও আয়োজিত হতো এই মাঠে। কিন্তু অব্যবস্থাপনা ও দখলদারদের প্রভাবে ক্রমেই ছোট হয়ে যেতে শুরু করে ঐতিহ্যবাহী মাঠটি। প্রথমে দখলদারদের চিহ্নিত করে মাঠের বর্তমান অবস্থা ও দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পরেশ সাগর মাঠ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন ও খেলার উপযোগী করে তোলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের বিভিন্ন স্তরের মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ