1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৮২২ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি: মো অলিউদ্দিন বেপারী:

বরিশালের হিজলা উপজেলায় (২০২৪-২৫) অর্থবছরের শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুর, উপজেলা ভূমি অফিসের পুকুরসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের পুকুর ও নদীতে ৩০৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার,(৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধ করাসহ সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমরা দেশীয় মাছ রক্ষা করতে পারি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মৎস্য সম্পদ আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সকল বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। মাছের যে পোনাগুলো আমরা বিভিন্ন পুকুর ও নদীতে অবমুক্ত করছি সেগুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ