1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার ও পথচারী নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার ও পথচারী নিহত

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : ঢাকা – বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মহা সড়কের উপর দাঁড়িয়ে থাকা টাইলস বোঝাই ট্রাকের সাথে আমবোঝাই অপর একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ও পথচারী নিহত হয়েছেন। সোমবার ৩০ জুন ভোররাতে দুই ট্রাকের সংঘর্সে ঘটনা স্হানে হেলপার নিহত হন ও বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় পথচারী মৃত্যু  বরন করেন। নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের পুত্র । এছাড়া নিহত আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর গ্রামের মো: রতনের পুত্র । স্থানীয় সুত্রে জানাযায় সোমবার রাত ৩ টার দিকে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলস বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলস বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় পথচারী মো: সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে- ই – বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের সেখানে মৃত্যু বরন করেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের মরদেহ উদ্ধার করে । গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনা কবলিত টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল অপরদিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিলো। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলস বোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি, সেইসাথে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে শেরে -ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো: আবুল কালাম জানান, নিহত সবুজ হাওলাদারের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে এবং বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়নি বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ