1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বেচ্ছাসেবকদের মিলনমেলায় প্রাণবন্ত “বাংলার বাঘ ফাউন্ডেশন” - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বেচ্ছাসেবকদের মিলনমেলায় প্রাণবন্ত “বাংলার বাঘ ফাউন্ডেশন”

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক |বরিশালের সেন্ট-বাংলাদেশ অফিসে ২৮ জুন ২০২৫, এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “বাংলার বাঘ ফাউন্ডেশন”-এর স্বেচ্ছাসেবক মিলনমেলা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সমাজ সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ. কে. ফ্লোরা শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বাংলার বাঘ ফাউন্ডেশন সমাজ উন্নয়ন, শিশুকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ আমাদের এই লক্ষ্যপূরণে এক বিশাল শক্তি।”

এরপর ফাউন্ডেশনের হিসাবরক্ষক মৃণ্ময় কুমার মন্ডল বিগত বছরগুলোর কার্যক্রমের উপর একটি উপস্থাপনা দেন। তিনি তুলে ধরেন শিশু উন্নয়ন কেন্দ্র, নারীর ক্ষমতায়ন প্রকল্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মতো প্রকল্পগুলোতে স্বেচ্ছাসেবকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি এক ঘণ্টার প্রশিক্ষণ সেশন, যার পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা ফেরদৌস। “স্বেচ্ছাসেবিতা ও এর গুরুত্ব” শীর্ষক এই সেশনে তিনি বলেন, “স্বেচ্ছাসেবা শুধু সাহায্য নয়, এটা একটি মানসিক দায়বদ্ধতা, যা সমাজ পরিবর্তনের শক্তি হিসেবে কাজ করে।” প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলবদ্ধ কাজ, নেতৃত্ব, এবং নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরাও তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। আল আহসান তৌফিক বলেন, “স্বেচ্ছাসেবা শুধু একটি কাজ নয়, এটি হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নের জন্য একটি প্রচেষ্টা।” আরেক স্বেচ্ছাসেবক রাফিয়া রাজ্জাক ওমি সিকদার বলেন, “স্বেচ্ছাসেবা হচ্ছে এমন এক কাজ, যেখানে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং মানবতার তাগিদে কাজ করার আনন্দই প্রধান।”

অনুপ্রেরণায় ভরপুর এই মিলনমেলা শেষে ভবিষ্যতে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ