1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপির নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পথসভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপির নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পথসভা

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯২ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৯ জুন রবিবার অনুষ্ঠিত হয়েছে মোটরসাইক বহরযোগে পথসভা ও বিক্ষোভ মিছিল।রবিবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে পথসভা শুরু হয়। এতে অংশ নেয় শতাধিক মোটরসাইকেল। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন মোঃ জিয়া আমিন রাড়ী নিজে এবং উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড।মোটরসাইকেল পথসভা বহরে আরও উপস্থিত ছিলেন বামরাইল ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল সরদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম রাড়ী, যুবদল নেতা ইমরানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।মোটরসাইকেল বহরটি বামরাইল হাইওয়ে রোড থেকে যাত্রা শুরু করে উজিরপুর বন্দরের বাজার হয়ে গৌরনদী হাইওয়ে রোডে যায়। সেখান থেকে মাহিলারা হাইওয়ে হয়ে বিল্বগ্রাম বাজার অতিক্রম করে পুনরায় মাহিলারা হয়ে বামরাইল হাইওয়ে রোডে ফিরে আসে এবং শেষপর্যন্ত হস্তিশুণ্ড ঈদগা মার্কেটে গিয়ে সমবেত হয়।

ঈদগা মার্কেটে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলে বিএনপি নেতাকর্মীরা স্লোগানে গর্জে ওঠে “জিয়া ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, জিয়া ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, জিয়ার সৈনিক এক হও, কে বলরে জিয়া নাই, জিয়া সাড়া বাংলায়।”সভা শেষে মোঃ জিয়া আমিন রাড়ী স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে সরাসরি কুশল ও মতবিনিময় করেন। পরে বিশাল শোভাযাত্রা পুনরায় বামরাইল হাইওয়েতে ফিরে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ