1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় ট্রাক উল্টে পুকুরে পরে দুই নারী নিহত, শিশুসহ আহত ৫ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় ট্রাক উল্টে পুকুরে পরে দুই নারী নিহত, শিশুসহ আহত ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫০৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে । ঘটনাস্থলেই ২ নারী নিহত ও শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে । একটি যাত্রীবাহী ট্রাক (রেজি নং: চুয়াডাঙ্গা-ড-১১-০০৬৪) মুন্সীগঞ্জ জেলা থেকে বেদে পরিবারদের নিয়ে পিরোজপুরের উদ্দেশে যাত্রাকালে ঘটনাস্হানে বিপরীতমুখী অজ্ঞাতনামা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বেদে পরিবারের সবুজের স্ত্রী তুফানী বেগম (৩৫), গ্রাম- খরিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ এবং তৌহিদুল ইসলামের স্তী রাজিয়া বেগম, গ্রাম- চরদংশা, থানা- পালং, জেলা- শরীয়তপুর।গুরুতর আহতরা হলেন আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০), রাহিমা (৪৫), এদের সবার ঠিকানা মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার খরিয়া গ্রামে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উজিরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস । তারা উদ্ধার কাজ পরিচালনা করেন। হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত নিচ্ছিদ্র করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ