
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা যুব বিভাগের উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকালে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব মাইনুদ্দিন তালুকদারের সভাপতিত্বে উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে উপজেলা চত্বর পর্যন্ত সচেতনতামূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা যুব বিভাগের সভাপতি মো: নুরুল হক সোহরাব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো:আসাদুজজামান সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, উজিরপুর পৌরসভার আমির মোঃ আল আমিন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন দায়িত্বশীলগন মাদকবিরোধী সমাজ গঠনের জন্য কোরআনের শাসন সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।