1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিএমপি'র ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিএমপি’র ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৪২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: যানজটমুক্ত ও সচেতন নগর গড়তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

বিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনের নেতৃত্বে জেলখানার মোড়, ডাচ-বাংলা মোড়, কাকুলির মোড়, জেলা স্কুল মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে যানজটমুক্ত পরিবেশ উপহার দেওয়া এবং যত্রতত্র গাড়ি পার্কিং, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল ও ফুটপাত দখল বন্ধে সচেতন করা।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন বলেন, “নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন ও ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা দূর করার জন্য এ ধরনের প্রচার ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

উক্ত প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন)  বিদ্যুৎ চন্দ্র দে, অন্যান্য ট্রাফিক কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জনস্বার্থে আয়োজিত এই উদ্যোগে নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। ট্রাফিক বিভাগ আশাবাদী, এই প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ