1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৯৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ, রাসায়নিক সার, হাইব্রিড মরিচ বীজ, লেবু ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাঈনুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম খোকন শ্রমিকদল নেতা মোঃ হাইউম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এ বছর কৃষি প্রণোদনার আওতায় মোট ৯০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। হাইব্রিড মরিচ চাষে উৎসাহিত করতে ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ গ্রাম করে মরিচ বীজ ও ৫ গ্রাম করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। ফল চাষে আগ্রহী কৃষকদের জন্য ৮০ জনকে জনপ্রতি ৫টি করে লেবু চারা ও ১০ কেজি করে জৈব সার প্রদান করা হয়। এছাড়াও নারিকেল চাষ সম্প্রসারণের লক্ষ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে এবং ৪০টি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রতি ১০টি করে নারিকেল চারা সরবরাহ করা হয়। সুবিধাভোগী কৃষকেরা জানান, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সময়মতো এ ধরনের সহায়তা পাওয়ায় তারা চাষাবাদে আগ্রহী হয়েছেন। বিশেষ করে ধান চাষের পাশাপাশি মরিচ, লেবু ও নারিকেল চাষের উপকরণ পেয়ে আরো উৎসাহিত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ