1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে এক কৃষক নিখোঁজের ৩ দিনেও উদ্ধার হয়নি, আতঙ্কে পরিবার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে এক কৃষক নিখোঁজের ৩ দিনেও উদ্ধার হয়নি, আতঙ্কে পরিবার

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৭৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের জয়শ্রী গ্রামে এক কৃষকের নিখোঁজের ৩ দিনেও উদ্ধার না হওয়ায় আতঙ্কে রয়েছে তার পরিবার।কৃষক কাজী আবু তালেব (৫০)জয়শী গ্রামের মৃত – কাজী আহাম্মত আলীর পুত্র। নিখোঁজের পড়ে কৃষকের স্ত্রী পলি বেগম উজিরপুর মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন । ডাইরি ও পরিবার সুত্রে জানাযায় ২১ জুন কাজী আবু তালেব রাতে বাড়ি থেকে জয়শ্রী বাসস্ট্যান্ডে যায়। বাসস্ট্যান্ড থেকে রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে সাজু পাম্পে আসার পথে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা । এরপর থেকে কাজী আবু তালেব নিখোঁজ রয়েছে। অপহরণের পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো: ফেরদৌস হাওলাদারের মোবাইলে ফোন দেয়। ফেরদৌস হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আবু তালেব ফোনে বলেছে আমাকে মাইক্রোবাসে নিয়ে গেছে এরপর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় । এরপর পরিবারের লোকজন দের জানাই। নিখোঁজ আবু তালেবের স্ত্রী পলি বেগম ২২ জুন বাদি হয়ে স্বামী নিখোঁজের ঘটনা উল্লেখ করে উজিরপুর মডেল থানায় সাধারণ ডাইরি করে। পলি বেগম জানান আমার স্বামী ৩ দিন হয়েছে নিখোঁজ হয়েছে। আমার স্বামীকে খুজেঁ না পাওয়ায় আমি ও আমার পরিবার আতঙ্কে রয়েছি। আমার স্বামীকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ