1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নলছিটিতে সেই পরকীয়া প্রেমিক প্রেমিকা অবশেষে পুলিশের খাঁচায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নলছিটিতে সেই পরকীয়া প্রেমিক প্রেমিকা অবশেষে পুলিশের খাঁচায়

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে পরকীয়ার জেরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ উধাও হওয়া এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শনিবার (২১ জুন) পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন: নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) এবং একই উপজেলার মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ জুন) দুপুরে আসামিদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী গোলাম রাব্বি মোল্লা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকায় তার স্ত্রী নাছরিন আক্তার দেশে অবস্থান করতেন। এই সুযোগে তিনি স্থানীয় যুবক জাহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নাছরিন রাব্বির রক্ষিত নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।

প্রবাসফেরত স্বামী গোলাম রাব্বি আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর আসামিদের গ্রেফতার করে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ