1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের বামরাইলে দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের বামরাইলে দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন 

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৮৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল। ২০ জুন সকাল সারে ৮ টায় সাউথ আফ্রিকা থেকে বিমানে ঢাকায় আসেন। ঢাকা থেকে ২২ জুন বরিশাল এয়ারপোর্টে বিমানে করে সকাল ৯ টায় পৌছায় এবং নীজ জন্মভূমি বামরাইলে গমন করেন সাবেক ২ নং বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ী। এ উপলক্ষে বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে বিমান যোগে বরিশালের রহমতপুর এয়ারপোর্ট এসে পৌছালে শত শত নেতা কর্মিগণ ফুল দিয়ে বরন করেন প্রিয় নেতাকে। এরপর সড়ক পথে শত শত মটরসাইকেল ও মাইক্রোবাস বহর দিয়ে বামরাইল গন সংবর্ধনা স্হানে নিয়ে আসে নেতা কর্মিগণ। বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যগ্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি,সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ হোসেন, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আঃ হালিম হাওলাদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী।বক্তৃতা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল দেওয়ান,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম রাড়ি, বামরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরে আলম জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ি, বামরাইল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মহসিন সরদার,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদার, জিয়া আমিন রাড়ীর চাচা মিজানুর রহমান রাড়ী, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: জহিরুল ইসলাম রাজা । এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, বামরাইল ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,বামরাইল ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ খলিল,কালিহাতা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ আনিচ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলী মৃধাসহ বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলে ফুলে সিক্ত হলেন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী। এদিকে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর আগমনকে ঘিরে তাকে একনজর দেখার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভীড় দেখা যায়। এছাড়া বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস আর উল্লাসে মেতে ওঠে। এদিকে বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ীকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হয় বামরাইলে। তার আগমন উপলক্ষে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বামরাইলে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে জনসমুদ্রে পরিনত হয়। এককথায় দিনব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কে জিয়া আমিন রাড়ী,জিয়া আমিন রাড়ী,বামরাইল ইউনিয়নের মাটি বিএনপির ঘাটি এ শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ