1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রহমতুল্লাহ  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রহমতুল্লাহ 

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯০ 0 বার সংবাদি দেখেছে
oplus_0

নিউজ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (২১ জুন) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) স্বচক্ষে দেখার জন্য সেখানে গেলে ভাঙ্গন কবলিত বিভিন্ন স্পটে শত শত মানুষের আহাজারি ও স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময়কালে জনগণের একাধিক মানববন্ধনে সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।

 

এসময় রহমাতুল্লাহ বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকলে তাৎক্ষনিকভাবে কোন সমস্যার সমাধান হয় না। দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশজুড়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। যার কারনে উন্নয়নের ছোয়া লাগেনি ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে। এতে অসহায় মানুষের বসতভিটা এখন বিলীনের পথে।

তিনি বলেন, তাৎক্ষনিকভাবে শায়েস্তাবাদ এলাকার ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না গেলে শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল, মাদ্রাসা বিলীন হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ এ নেতা। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে নদী ভাঙ্গন কবলিত এসব এলাকাগুলো পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহবান জানান তিনি।

 

রহমাতুল্লাহ বলেন, এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। নিরপেক্ষে ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শায়েস্তাবাদ এলাকার নদী ভাঙ্গন স্থায়ীভাবে সমাধান করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে বরিশাল সদর উপজেলার যেকোন সমস্যা সমাধান করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পরিদর্শন ও অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু,

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপি’র সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সদস্য আশিক ইসলাম মুন্না, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: নাসির হোসাইন, রিয়াজ মৃধা, আলামিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, সহ-সভাপতি মইনুল হাসান সিফাত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ