1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিসিসিতে শুদ্বি অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিসিসিতে শুদ্বি অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : বিসিসিতে শুরু হয়েছে শুদ্বি অভিযান। তারই অংশ হিসেবে ভবনের নকশা অনুমোদনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে (বিসিসি) সড়ক পরিদর্শন শাখার পরিদর্শক সাজ্জাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অপর দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেড লাইসেন্স তত্ত্বাবধায়ক আজিজুর রহমান শাহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক সাজ্জাদকে করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছা‌রের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিসিসির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, পরিদর্শক সাজ্জাদ নগরের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে ভবনের নকশা নিয়মবহির্ভূতভাবে পাস করিয়ে দেওয়ার নামে একাধিক বাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নেন। এ ঘটনায় এক বাড়ির মালিক বিসিসি প্রশাসকের কাছে অভিযোগ দেন। ওই ঘটনার জেরে তাঁকে ওএসডি করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক এক জনপ্রতিনিধির অভিযোগ, সাজ্জাদ পুকুরের মধ্যেও ভবন নির্মাণের নকশা অনুমোদন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ জন্য এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।

সূত্র আরও জানায়, তত্ত্বাবধায়ক আজিজুরকে কোরবানির ঈদের আগে বিসিসির ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক রায়হান। কিন্তু তা সম্পন্ন না করায় সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। তা ছাড়া সম্প্রতি প্রশাসক নগরী‌তে খাল—নালা পরিষ্কার—পরিচ্ছন্নকাজে জোর দেন। এ জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীদের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত করতে বলা হয়। তত্ত্বাবধায়ক আজিজুরসহ তাঁর বিভাগের আরেক কর্মচারী এ ক্ষেত্রে কয়েকজন নারীকে এই কাজে যুক্ত করান। এসব কারণে শোকজ করা হয় তাঁকে।

বিসিসির প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী আবুবকর সিদ্দিক জানিয়েছেন, আজিজুরকে শোকজ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স শাখার আরেক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ