
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিজ বাড়িতে এক বিধবা নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। বিধবা নারীর বিবশ্র ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। লাশ উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিধবা নারী আলেয়া বেগম (৬০) গাজীরপাড় গ্রামের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী ।পৌরসভার ৩নং ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্দা। স্হানীয় সুত্রে জানাযায় ১৯ মে বৃহস্পতিবার সকালে প্রতিবেশি রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম তার খোজে গেলে দেখতে পান মেঝেতে মৃতদেহ পরে রয়েছে । এরপর ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে আসে এবং উজিরপুর মডেল থানা পুলিশকে সংবাদ দেন । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ এক দল পুলিশ নিয়ে লাশ উদ্ধার ও সুরাহতল করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকা বাসী যানান ১৭ মে তাকে শেষবার দেখেছি। এর পর থেকে তাকে আর দেখেনি।প্রতিবেশি আফছানা বেগম তার খোজ করতে গিয়ে অর্ধগলিত মৃত্যু দেহ দেখতে পাায়। আলেয়া বেগমের ১ ছেলে ও ২ কন্যা রয়েছে। ছেলে মো: মাহাতাব ঢাকায় থাকেন এবং বড় মেয়ে নার্গিস ও ছোট মেয়ে নাজমা তাদের শশুর বাড়িতে থাকেন। আলেয়া বেগম একাই বাড়িতে বসবাস করতেন। ঘটনা স্হান উজিরপুর মডেল থানার সার্কেল এ এস পি ইকরামুল আহাদ পরিদর্শন করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস ছালাম জানান আমি সংবাদ পেয়ে ঘটনা স্হানে যাই। গিয়ে দেখি বিবশ্র অবস্হা অর্ধগলিত লাস নিজ বাড়ির ভবনে একটি রুমে পরে রয়েছে। এরপর সুরাহতল করে বরিশাল শেরে-ই-বাংলা মর্গে প্রেরণ করি। সুরাহতলে ও স্হানীয়দের জিঙ্গাসা বাদে জানাযায় ২ দিন আগে দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে । মামলার ব্যপারে জানতে চাইলে বলেন একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দেননি অভিযোগ দিলে আইনগত ব্যবস্হা নেয়া হবে ।