1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে গভীর রাতে বসতঘরে আগুন, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে গভীর রাতে বসতঘরে আগুন, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উত্তম হালদার জানান, আগুনে রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। উত্তম হালদারের অভিযোগ, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজীব ও সঞ্জীব ঘরামীর সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সম্প্রতি একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্তরা পাল্টা দাবি করে বলেন, তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। দীনেশ ও সুদেব ঘরামী জানান, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। তারা আগুনের ঘটনাকে একটি ‘নাটক’ বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ