1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় নারী কেলেঙ্কারি অপবাদে যুবককে পিটিয়ে গুরুতর আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় নারী কেলেঙ্কারি অপবাদে যুবককে পিটিয়ে গুরুতর আহত

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৫৯ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধিঃ মোঃঅলি উদ্দিন বেপারী: বরিশালের হিজলা উপজেলায় নারী কেলেঙ্কারি অপবাদে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।পরে হিজলা থানা পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে গুরুতর আহত কে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।কর্মরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে বরিশাল সেবাচিম প্রেরণ করেন।
শনিবার রাত ১১ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কাসেম খুন্না গৌবিন্দ্রপুর গ্রামের ইউনুসের হাওলাদারের ছেলে।ঘটনার প্রেক্ষিতে জানাজায় কাসেমের সাথে একই এলাকার ছাত্তার গাজীর বিবাহিত মেয়ে রিপার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের অবৈধ প্রেমের মধ্য দূরত্ব হলে গত তিন দিন আগে কাসেম অন্যত্র বিবাহ করেন।ঘটনার রাতে রিপা পরিকল্পিতভাবে কাসেমকে ফোন দিয়ে বাড়িতে আনে।পরে রিপার বাবা ছাত্তার গাজি ও রেজাউল রেজা,কবির,মোমিন সহ কয়েকজনে মিলে এলোপাতাড়ী মারপিট করে।
কাসেমের মা বলেন ছাত্তার গাজীর সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।তাই মেয়ে দিয়ে আমার ছেলেকে এভাবে পিটিয়ে আহত করেন।
পাল্টা অভিযোগ করে মেয়ের পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ করেন।সেখানে উল্লেখ করেন কাসেম অনেকদিন যাবৎ রিপাকে বিরক্ত করে আসছে।ঘটনার দিন তাকে ফোন দিয়ে বাসায় আসলে বাবা ছাত্তার গাজি ও তার লোকজন কাসেমকে আটক করে।
হিজলা থানার ওসি তদন্ত জাহিদুল আলম বলেন কাসেমকে মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।সে মামলায় রিপার বাবা ছাত্তার গাজীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।পাল্টা রিপার পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ