1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আভাসের আয়োজনে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আভাসের আয়োজনে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বরিশালে আভাসের উদ্যোগে এবং অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ১৬ ই জুন সোমবার বিকেলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস ২০২৫। বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অবস্থিত আলহাজ্ব দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক গৃহকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর উপজেলা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, আঞ্চলিক শ্রম অধিদপ্তর, বরিশাল।

দিবসটি উপলক্ষে প্লাকার্ড, ফেস্টুন ও ক্যাপসহ একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের মাধ্যমে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় গৃহকর্মীদের অধিকার নিয়ে সুরারোপিত একটি গানের মাধ্যমে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গৃহকর্মীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ব্যক্ত করেন এবং আভাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি মোঃ মনিরুজ্জামান বলেন, গৃহশ্রমিকদের ন্যায্য মজুরি, ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন ও নীতিমালার বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। তিনি আরও বলেন, গৃহশ্রমিকদের বয়সসংক্রান্ত বিষয়ে আইনি ও নীতিগত দিক থেকে বিভ্রান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ জরুরি।

প্রধান অতিথি ইউএনও মোঃ ইকবাল হাসান বলেন, “আভাস যে এই দিবসটি পালন করছে, এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রকৃত শ্রমের মূল্যায়ন করা সম্ভব।” তিনি বলেন, “২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন হলেও অনেক সরকারি কর্মকর্তাও এখনো তা সম্পর্কে জানেন না, যা উদ্বেগজনক।” তিনি সরকারি দপ্তরগুলোকে এই বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি নাটিকা – “আমরাও শ্রমিক” – যা রচনা ও নির্দেশনায় আভাসের প্রকল্প কর্মীরা এবং অভিনয়ে অংশ নেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংস্থার সদস্যরা। নাটিকায় অংশগ্রহণ করেন খুশি, রাশিদা, নীলা, রুমা, মনি, হাসিনা প্রমুখ।

উল্লেখ্য, গৃহকর্মীদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আভাস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আজকের আয়োজনে অংশগ্রহণকারীদের অভিব্যক্তি এবং উপস্থিত কর্মকর্তাদের মতামত প্রমাণ করে যে, ভবিষ্যতে জাতীয় পর্যায়েও এমন আয়োজন আরও বিস্তৃতভাবে করা সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ