1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯২৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন কালিহাতা গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে আওয়ামীলীগ পরিবার সরযন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় কালিহাতা গ্রামের মোল্লা মজিবুর রহমান এর ছেলে বামরাইল ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান মহিন মোল্লা মাদকের প্রতিবাদ করায় গত ২৫ মে সকালে ওই গ্রামের আওয়ামীলীগ নেতা রহিম তালুকদার ও তার ছেলে যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী সুমন তালুকদার(৩০),হারুন তালুকদারের ছেলে মাহাবুল তালুকদার ও রহিম তালুকদারের স্ত্রী জেসমিন বেগমসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মিলে মহিম মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। ৬ জুন একই ঘটনাকে কেন্দ্র পুনরায় মহিন মোল্লার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রহিম তালুকদার এর স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে মহিন মোল্লার স্ব-পরিবার ও নিকট আত্মীয় স্বজনকে জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভুক্তভোগী মহিন মোল্লা জানান আমি মাদক ব্যবসার প্রতিবাদ করায় হত্যার উদ্দেশ্যে আমার উপর দফায় দফায় ওই মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। মূলত এ হামলার ঘটনা ও মাদকের ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে ও আমার ভাইসহ নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ী সুমন তালুকদারের মা জেসমিন বেগম। এছাড়া মাদক ব্যবসায়ী সুমন তালুকদারের ৩ হাজার পিস ইয়াবা বিক্রির স্বীকারোক্তির ভিডিও বিভিন্ন মোবাইল ফোনে ভাইরাল হয়েছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন মহিন মোল্লা মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় তার বিরুদ্ধে এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে এবং মহিনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যা অভিযোগ তুলে নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য অচিরেই মাদক ব্যবসায়ী আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ