
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদী বাসস্ট্যান্ড টু উজিরপুর সি সি সড়কের ব্রাক অফিসের সামনে ইজিবাইকের চাঁপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে।
১৩ জুন শুক্রবার দুপুর সারে ১২ টার সময় সড়ক দুর্ঘটনা ঘটে । নিহতের বাড়ি গৌরনদী উপজেলার শাকুকাঠী গ্রামের মৃত মো: মেছের আলী সরদারের পুত্র মো: আলতাফ সরদার (৫৩) । স্হানীয় ও পরিবার সুত্রে জানা যায় নিহতের স্ত্রী ও মেয়ে চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা হাসপাতালের ডাক্তার দেখাতে আসে । পরে নিহত মো: আলতাব হোসেন বরিশাল থেকে ইসলাদী বাসস্ট্যান্ডে এসে বাসস্ট্যান্ডে হতে হাসপাতালে দিকে পায়ে হেটে রওয়ানা করে। উজিরপুর উপজেলা ব্রাক অফিসের সামনে আসলে বিপরীত দিক দিয়ে একটি ইজিবাইক গাড়িটি আসে। হঠাৎ করে পথচারী আলতাব সরদার রাস্তার বাম পাশ থেকে পরিবর্তন করে রাস্তা ডান পাশে চলে যায় । ইজিবাইক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর শরীরের উপর ইজিবাইক গাড়িটি উঠিয়ে দেয়, এতে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং রক্ত ক্ষরন হয়। এলাকার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। ইজিবাইক ড্রাইভারের নাম মো: নাইম, গ্রামের বাড়ি উজিরপুর ডাঘবাংলা এলাকায়। ঘটনাস্থল উজিরপুর থানা পুলিশ পরিদর্শন করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম বলেন নিহতের পরিবারের লোকজন মামলা করবেনা বলে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের কারনে নিহতের মৃত্যু দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।