
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি ও উজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও উজিরপুর হাসপাতালের সামনে নুর ফার্মেসীর পরিচালক স্বনামধন্য বিশিষ্ঠ ব্যবসায়ী মো: মাহাবুব কাজী ( ৪৭) ১১ জুন বুধবার রাত পোনে ১টার সমম বার্ধক্য জনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১২ জুন বৃহস্পতিবার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে কাজী বাড়ী মরহুমের দাদা বাড়ি সকাল সাড়ে ১০ টায় ও হাসপাতালের সামনে সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়ি হাসপাতালের সামনে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। রাত ১০ টায় নিজ বাস ভবনে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ১ টায় মৃত্যু বরন করেন । মো: মাহাবুল কাজীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক, গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, যুগ্ম -আহবায়ক এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান । জানাযায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী মো: রনকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় ছাত দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফ মাহামুদ জুয়েল, উজিরপুর পৌরসভার বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: রফিকুল ইসলাম লিটন, মো: শাহিন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো:রোকনুজ্জামান টুলু, যুগ্ন-আহবায়ক মো: হেমায়েত উদ্দিন খলিফা, মো: সোহেল হাওলাদার, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম সামছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মো: সাহাবদ্দিন আকন সাবু, সদস্য সচিব মো: হাফিজুর রহমান প্রিন্স, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাসেম সেন্টু,বরিশাল বিএম কলেজের বাকসুর সাবেক নাট্র সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মিলন হাওলাদার, সদস্য সচিব মো: জুম্মান হোসেন মোতালেব, উপজেলা কৃষক দলের আহবায়ক মো: ফায়জুল হক রাড়ী, পৌর কৃষক দলের আহবায়ক মো: মাছুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলে নেতা মো: ছোলায়মান খান হাইউম, মো: আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো: মনির সরদার, সদস্য সচিব মো: মুরাদ রনি, পৌর ছাত্র দলের আহবায়ক মো:আলাউদ্দিন বেপারী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো: শাহাদুৎ জামান কমরেট, বিএনপি নেতা মো: মামুন সিকদার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: নুরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মো: কালাম ফরাজী, পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আরিফ হান্নান আবু,সাধারন সম্পাদক মো: ছবুর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নয়ন হাওলাদার সহ উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। শোকবার্তায় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন মো:মাহবুব কাজী নিষ্ঠার সাথে রাজনীতি করতেন ও উজিরপুর হাসপাতালের সামনে নাম করা বিশিষ্ঠ ব্যবসায়ী ছিলেন। তিনি আদর্শ ও শুনামের সহিদ ব্যবসা করতেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মো: মাহাবুব কাজীকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ সহ ভিবিন্ন রাজনৈতিক, সামাজিক লোকজন জানাযা নামাজে ও দাফনে অংশ গ্রহন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযায় অংশ গ্রহন করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।