1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ওটরায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ওটরায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওটরা চেরাগ আলী মার্কেটের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ওটরা রাস্তার মাথায় শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা”মাদক মুক্ত সমাজ করি,আগামীর দেশ গড়ি”এ শ্লোগান দেন। পুড়ো ওটরা ইউনিয়ন জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মাদক বিরোধী শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো। ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার নের্তৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শামিম আহমেদ, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,উপজেলা যুবদল নেতা মোঃ সোলায়মান হোসেন,যুব নেতা মাইনুল মৃধা। ওটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজান ফকির,ওটরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ রিয়াজ খান,২নং ওয়ার্ড সভাপতি মোঃ আফজাল হোসেন মল্লিক, শ্রমিক দল নেতা হাজী মো: দেলোয়ার হোসেন, হাজী তাহের উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো: সানি আহমেদ, ওটরা ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ আতাউর রহমান,তিতুমীর কলেজ শাখার ছাত্র দলের সহ-সভাপতি মোঃ কাওছার মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা। পরিশেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মা ও ছেলের উপর মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি। উল্টো আহতদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নেতাকর্মীরা। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ