1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৪২ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি:মোঃ অলিউদ্দিন বেপারী
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন (বরিশাল ৪) হিজলা-মেহেন্দিগঞ্জে’ র সাবেক এমপি, বরিশাল উওর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।

ঈদের পঞ্চম দিন বুধবার (১১ জুন) সকল ১০টা থেকে ৬ টা পর্যন্ত হিজলা উপজেলার গুয়াবাড়িয়া, বড়জালিয়া, হিজলা গৌরব্দী ইউনিয়নের হাট-বাজারে সব দোকানি ও বাজারে আসা সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সাবেক এই সাংসদ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মেজবাহ উদ্দিন ফরহাদ,দোকানি , স্থানীয় লোকজন, স্থানীয় বিএনপি র নেতৃবৃন্দের খোঁজ খবর নেন। তিনি বলেন আমরা মানুষের পাশে থাকতে চাই, সর্বদা মানুষের কাছে থেকে সৎ ভাবে কাজ করতে চাই। হিজলা উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক সাংসদ বলেন,আপনারা আমার আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আপনারা জানেন জুলাই তে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, সেখান থেকে একটি নির্বাচনী রোড ম্যাপের ঘোষণা আসতে পারে। বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দল, আমরা দীর্ঘদিন এই গণতন্ত্রের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক হামলা, মামলার স্বীকার হয়েছি, আমি (মেজবাহ উদ্দিন ফরহাদ) এই সংসদীয় আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি ছিলাম। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী,দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, আমরা সবাই দলের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, জনগণ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। ভোট ডাকাতরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল,এবার আমাদের অঙ্গীকার হলো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির
আহবায়ক আব্দুল গাফফার তালুকদার,হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার,বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আসাদুজ্জামান খাঁন সজল, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জহির রায়হান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সম ফারুক, কৃষক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন জমাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ