1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শিক্ষক ও বাজার ব্যবসায়ীর মৃত্যুতে বিএনপির নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শিক্ষক ও বাজার ব্যবসায়ীর মৃত্যুতে বিএনপির নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৫৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উজিরপুর বাজার বন্দরের স্বনামধন্য বিশিষ্ঠ ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন মিয়া( ৭৮)১০ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার সমম বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১১জুন বুধবার উজিরপুর বাজারে সকাল ১০ টায় বন্দর ঈদগাহ ময়দান মাঠে ও গুঠিয়া ইউনিয়নের বান্না নিজ গ্রামে জোহর নামাজ বাদ জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। রাতে নিজ বাস ভবনে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন এম্বুলেন্স করে ঢাকায় নিয়ে জাবার পথে মৃত্যু  বরন করেন । মো: দেলোয়ার হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক, গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। জানাযায় অংশ গ্রহন করেন উজিরপুর পৌরসভার বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, সাবেক এমপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াদুৎ সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বাজার কমিটির সভাপতি মো: সামছুল হক শিকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো:রোকনুজ্জামান টুলু, যুগ্ন-আহবায়ক মো: হেমায়েত উদ্দিন খলিফা, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মাহাবুব মাষ্টার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাসেম সেন্টু, সদস্য সৈয়দ মো: জাহিদ আলম, বিএনপি নেতা মো: মামুন সিকদার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: নুরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মো: সবুজ সহ উজিরপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

শোকবার্তায় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন মো: দেলোয়ার হোসেন মিয়া একজন সৎ শিক্ষক ও উজিরপুর বাজার বন্দরে নাম করা বিশিষ্ঠ ব্যবসায়ী ছিলেন। তিনি আদর্শ ও শুনামের সহিদ ব্যবসা করতেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম দেলোয়ার হোসেন মিয়ার বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ সহ ভিবিন্ন রাজনৈতিক, সামাজিক লোকজন জানাযা নামাজে ও দাফনে অংশ গ্রহন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযায় অংশ গ্রহন করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ