1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন-ইউএনও - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন-ইউএনও

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৫১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঈদ-উল আযহা পরবর্তীতে ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।১১ জুন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করা হয়। উক্ত অভিযানে মোটরসাইকেল আরোহীর হেলমেটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ জনকে নগদ ২ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অপরাধে দুটি বাসকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও যানজট নিরসনে ইচলাদী টোলপ্লাজায় টোল আদায়ে অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।
এছাড়া অধিকন্ত, রাস্তার পার্শ্ববর্তী বিভিন্ন গণপরিবহণের কাউন্টার মালিকদের রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রী উঠা-নামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ অভিযান পরিচালনায় উজিরপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। এদিকে ঈদ-উল আযহা পরবর্তী ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপরাধীদের কাছ থেকে জরিমানা আদায় করায় নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এছাড়া এ বছর ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে ছুটিতে বাড়িতে না গিয়ে কর্মস্থল উজিরপুরে দায়িত্ব পালন করেন তিনি। এককথায় ইউএনও আলী সুজার কঠোর নজরদারি ও নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিলো পুড়ো উজিরপুর। ঈদ-উল আযহা উপলক্ষে কোথাও কোন অপৃত্তিকর ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ