1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের বড়াকোঠায় আ'লীগ নেতা কর্তৃক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের বড়াকোঠায় আ’লীগ নেতা কর্তৃক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩১২ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগ নেতা কর্তৃক মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পূর্ব হারাশিয়া মা-বাবার দোয়া মৎস্য খামারে ৯ জুন রাতে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যপারে মা-বাবার দোয়া মৎস্য ঘেরের সভাপতি মোঃ জহির বেপারী জানান আমরা প্রকৃত জমির মালিকরা মিলে সম্মিলিত ভাবে মৎস্য ঘের করে কিছু দিন পূর্বে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ ছেড়েছি। ওই ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আওয়ামীলীগের দোসর বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ মিলন হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পোনামাছ নিধন করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। ওই ঘেরটির মাধ্যমে এলাকার গরীব দুখী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও
মৎস্য ব্যবসায় ঝুঁকেছে অধিকাংশ মানুষ। আমরা সকল মৎস্য চাষীদের নিয়ে মাছের ব্যবসা করে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছি, তা চোখের পলকে ধুলিস্যাৎ করে দিলো নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা মিলন হাওলাদার। বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ঘটনায় মৎস্য ঘেরের সভাপতি মোঃ জহির বেপারীর বড় ভাই আক্কাস বেপারী বাদী হয়ে অভিযুক্ত মিলন হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্তকে পাওয়া যায়নি। এদিকে জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ