
মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে শত বছরের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক মৎস্য ঘের দখল করার পায়তারা,প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা। ৫ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বড়াকোঠা ৩নং ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শত শত নারী-পুরুষ ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন জমির মালিক মোঃ ফজলুল হক মৃধা, মো: সাজাহান হাওলাদার, মো: আয়নাল হক হাওলাদার, মো: ছত্তার হাওলাদার, মো:শাহেব আলী মৃধাসহ শত শত নারী-পুরুষ। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। বিক্ষুব্ধরা বলেন আমাদের শত বছরের পৈত্রিক ভোগদখলীয় জমিতে জোরপূর্বক দখল করে মৎস্য ঘের করার পায়তারা চালাচ্ছে আদিল হাওলাদার, জসিম হাওলাদার,সুজন হাওলাদার,মনির হাওলাদার,ইউনুস হাওলাদার, মিলন হাওলাদার। আমাদের পৈত্রিক শত বছরের ভোগদখলীয় ৮৮০ একর জমিতে আমরা মৎস ঘের করতে দেবোনা কিন্তু অন্য ইউনিয়নের লোকজন নিয়ে কতিপয় অসাধু চক্র আমাদের জমি জোরপূর্বক অন্যায় ভাবে ক্ষমতার দাপটে অবৈধভাবে দখল করে মৎস্য ঘের করার পায়তারা চালাচ্ছে। ওই জমিতে মৎস্য ঘেরে করা হলে এলাকার শত শত লোকজনের বসতঘর ও চলাচলের সরকারি রাস্তা ধসে পড়বে। এদিকে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মোঃ ফজলুল হক মৃধা। এছাড়া জোরপূর্বক মৎস্য ঘের করা হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা। স্থানীয়রা বলেন মৎস্য ঘের নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ব্যপারে অভিযুক্তরা বলেন বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিক্ষোভ মিছিলের বিষয়ে জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান কোন অপৃত্তিকর ঘটনা সংগঠিত হতে দেয়া হবে না। প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। এদিকে বিক্ষুব্ধরা জড়িতদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।