1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিতর্কিত মিজানুর রহমানকে মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল ও কলেজের সভাপতি পদে সুপারিশ না করায় প্রশংসায় ভাসছেন বরিশাল জেলা প্রশাসক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিতর্কিত মিজানুর রহমানকে মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল ও কলেজের সভাপতি পদে সুপারিশ না করায় প্রশংসায় ভাসছেন বরিশাল জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার//বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ এর এডহক কমিটির সভাপতি পদে আগ্রহ প্রকাশ করেছিলেন বিতর্কিত রাজনৈতিক দলের সহযোগী সদস্য সমালোচিত মিজানুর রহমান।জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমালোচিত মিজানুর রহমানের নাম বাদ দিয়ে অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি চিঠি এডহক কমিটি গঠন করার জন্য বরিশাল শিক্ষা বোর্ডে সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।

তথ্যসূত্র জানা যায়,
নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(৩) ধারা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের মধ্য হতে ৩ জনের নামের তালিকা জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে প্রেরণ করবে। কিন্তু মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ, বাবুগঞ্জ, বরিশাল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জীবন কৃষ্ণ বেপারী গত ০২ জানুয়ারি ২০২৫ তারিখে জেলা প্রশাসক বরিশালের সাথে আলোচনা ব্যতীত এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়নের জন্য আবেদন দাখিল করেন। জনাব সালাউদ্দিন তালুকদার মিন্টু সদস্য সচিব, মাধবপাশা উপজেলা বিএনপি গত ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে প্রস্তাবিত তালিকার ১নং ক্রমিকের মো: মিজানুর রহমানের বিরুদ্ধে বিতর্কিত রাজনৈতিক দলের সদস্য হবার অভিযোগ জেলা প্রশাসক, বরিশাল বরাবর দায়ের করেন। অভিযোগকারী তার অভিযোগপত্রে মিজানুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় জনমনে নেতিবাচক বিরূপ প্রতিক্রিয়া তৈরির এবং উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবার আশংকার কথা উল্লেখ করেন।
তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক বিবাদমান দুই পক্ষকে ডেকে সমাধানের জন্য আলোচনা করা হয়। কিন্তু দুই পক্ষের কেউই ছাড় না দেওয়ায় জেলা প্রশাসক শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সভাপতি হিসেবে একজন সরকারি কর্মকর্তাকে উক্ত প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের প্রস্তাব দাখিলের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পরামর্শ প্রদান করেন । কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনয়নের প্রস্তাব দাখিল না করায় এডহক কমিটির সভাপতি মনোনয়নের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৫ মে ২০২৫ তারিখে তিনজন সরকারি কর্মকর্তার নামের প্রস্তাব দাখিল করলে তা সুপারিশসহ গত ০২ জুন ২০২৫ তারিখে চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল বরাবর এডহক কমিটি গঠনের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। বর্তমানে চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর দপ্তরে এডহক কমিটির অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোচিত সমালোচিত বিতর্কিত মিজানুর রহমানের নাম বাদ পড়ায় মাদবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের অভিভাবক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা আনন্দে উল্লাসিত হয়েছে বলে জানা যায়। সেই সাথে যারা এই বিতর্কিত মিজানুর রহমানকে সভাপতি পদপ্রার্থী পদ থেকে অপসারণের জন্য কাজ করেছেন তাদেরও ভূয়সি প্রশংসা করেছেন অত্র এলাকার সর্বস্তরের জনগণ। বরিশালের জেলা প্রশাসক একজন সৎযোগ্য ও চৌকাস কর্মকর্তা হওয়ায় মাধবপাশা হাই স্কুল ও কলেজের বিতর্কিত একজন সভাপতি থেকে পরিত্রাণ পেয়েছে বলে প্রতিবেদককে জানান অত্র হাই স্কুল ও কলেজের একাধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার লোকজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ