1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের শোলকে অসুস্থ গরু বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা চাঁদাবাজি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের শোলকে অসুস্থ গরু বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা চাঁদাবাজি

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামে অসুস্থ গরু বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা চাঁদা নিয়েছে এলাকার মোড়লরা। সুত্রে জানা যায় পশ্চিম শোলক গ্রামের গরুর খামারি আনোয়ার হোসেন মানিক হাওলাদার তার পালিত গরু অসুস্থ হয়ে পড়লে তিনি গরুটি গৌরনদী উপজেলার টরকি গ্রামে এক কশাইয়ের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করেন। এ খবরে এলাকার মোড়লরা মানিক হাওলাদারকে অসুস্থ গরু বিক্রির দায়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যপারে ভুক্তভোগী আনোয়ার হোসেন মানিক হাওলাদার জানান আমার পালিত অসুস্থ গরুটি বিক্রি করি টরকি এক কশাইয়ের কাছে। সে গরুটি অসুস্থ হওয়ায় আমাদের বাড়িতে গরুটি জবাই করে গোস্ত নিয়ে যায় । এ সুযোগ নিয়ে আমাকে বলে বিভিন্ন ভয়ভীতি ও বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি গরু বিক্রি করার সব টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন ওই এলাকার মফিজুর রহমান তালুকদার, জাহাঙ্গীর সিকদার,হারুন হাওলাদারসহ অজ্ঞাত ২০/২৫ জন মিলে আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় মাসুম প্যাদা জানান বিষয়টি নিয়ে আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে আমি মানিক হাওলাদারকে বাঁচানোর জন্য তার গরু বিক্রির ২৫ হাজার টাকা মফিজুর রহমান তালুকদারের কাছে দিয়েছি। মফিজুর রহমান তালুকদার জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা। এদিকে চাঁদাবাজির সাথে জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ