1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় মেঘনায় জাহাজে চাঁদাবাজি কালে পুলিশের হাতে আটক-৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় মেঘনায় জাহাজে চাঁদাবাজি কালে পুলিশের হাতে আটক-৩

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৭৪ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি মোঃ অলিউদ্দিন বেপারী: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি কালে নৌ-পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন।
রবিবার দুপুর আনুমানিক ২ টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে জাহাজ প্রতি ২ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে।এ সংবাদ পেয়ে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান চৌকস টিম নিয়ে নদীতে যায়।তখন জাহাজে চাঁদাবাজি কালে হাতেনাতে ৩ জনকে আটক করে।
আটককৃত হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আবু তাহের খানের ছেলে হানিফ (২৬) খালেক মাঝির ছেলে আকবর মাঝি(৩৯),মুনসুর মাঝির ছেলে খোকন মাঝি(৫২)।
জানাজায় মেঘনা নদীতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র জাহাজে চাঁদাবাজি করে আসছে।তাদের চাঁদা না দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মালামাল নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন জাহাজে চাঁদাবাজি কালে ৩ জন কে আটক করি।তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ