
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৫ অর্থবছরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুভ উদ্বোধন র্যালী ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে । ২৮ মে বুধবার সকাল ১০ টায় র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ করে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা সভাপতিত্বে ও উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী সঞ্চালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, প্রকল্প কর্মকর্তা মো: মোসারফ হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রুহল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মো: রহমত বারী, উজিরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মো:এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মি উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রধান করেন।