1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে একই দিনে পৃথক দুই কিশোর-কিশোরীর আত্মহত্যা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে একই দিনে পৃথক দুই কিশোর-কিশোরীর আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০৫ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় একই দিনে পৃধক পৃথক গলায় ফাঁস দিয়ে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের মোঃ লিটন হাওলাদারের ছেলে মোঃ সাব্বির হাওলাদার (১৭) গত ২৬ মে সোমবার রাতে বসতঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ মর্মে জানা যায় নিহতের বাবা মা ও দুই ভাই ঢাকায় থাকেন। সে একা বাড়িতে থাকতো। ২৭ মে মঙ্গলবার সকালে পাশের বাড়ীর কিশোরের চাচাতো ভাই মোবাইল সমস্যার জন্য সাব্বির হাওলাদারের নিকট যায়। এরপর সে ঘরের দরজা বন্ধ দেখতে পায় এবং অনেক ডাকাডাকির করে। পরে জানালার ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাব্বির হাওলাদারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করে। এ খবরে আশপাশের লোকজন মিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।উজিরপুর মডেল থানা পুলিশকে সংবাদ দেয়।থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া চকমান গ্রামের ওমর আলি হাওলাদারের মেয়ে জবেদা আক্তার(১৫) বসতঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে রাতে পরিবারের লোকজনকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে খেয়ে স্বামীর সাথে রুমে ঘুমিয়ে পড়ে। এরপর তার স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রী জবেদা আক্তারকে বাসার রুমের ভিতর কাঠের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে বাসা থাকা তার খালা -খালু সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তবে পরিবারের লোকজন জানায় তার সাথে কারো কোনো মনোমালিন্য ছিলোনা। জবেদা আক্তারের তার স্বামীর সাথে ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়।উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান দুজনেরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ