1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দুলারহাটে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দুলারহাটে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২ উপলক্ষে দুলারহাটে মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর লুবনা ইলেকট্রনিক্স (প্রোপ্রাইটর: মোঃ শরীফ) এর আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ডের অ্যাডিশনাল ডিরেক্টর মোঃ শিহাবুল হক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ শহিদুল ইসলাম। আয়োজনের নেতৃত্বে ছিলেন লুবনা ইলেকট্রনিক্স-এর প্রোপ্রাইটর মোঃ শরীফ।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী-এর অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইজে শিক্ষার্থীদের মধ্যে মার্সেল পণ্য এবং বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়, যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পাশাপাশি, বিদ্যালয় চত্বরে এবং আশপাশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শিক্ষকদের অংশগ্রহণে আয়োজন করা হয় হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, যা অনুষ্ঠানটিকে আরও আনন্দঘন করে তোলে। পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধিতে নেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যার মাধ্যমে স্থানীয় এলাকায় আবর্জনা পরিষ্কার করা হয়।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে মার্সেলের লোগো সংবলিত টি-শার্ট, খাদ্য ও পানীয় বিতরণ। মোট ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণাসহ ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে।

পণ্য প্রদর্শনীতে ছিল মার্সেলের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের পরিচিতি এবং বৈশিষ্ট্য তুলে ধরা। শহরের বিভিন্ন স্থানে রঙিন ফেস্টুন, মার্সেলের লোগো সম্বলিত র‍্যালি আয়োজিত হয় যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ শিহাবুল হক বলেন,“বাংলাদেশেই তৈরি মার্সেল এখন বিশ্বমানের প্রতিযোগিতায় অনেক এগিয়ে রয়েছে। মান ও গুণের ক্ষেত্রে মার্সেলের কোনো বিকল্প নেই। ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা মার্সেলের পণ্য কিনে নিশ্চিত ক্যাশব্যাকসহ ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারেন।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমের অংশ হিসেবে আমাদের সবাইকে দেশীয় ব্র্যান্ড মার্সেল পণ্য ব্যবহার করে দেশকে আরও এগিয়ে নিতে হবে।”

এই আয়োজনের মাধ্যমে স্থানীয়ভাবে মার্সেল পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া তৈরি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ