1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চরফ্যাশনে হাছনাইনের ফ্যাসনে মার্সেলের বিজয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চরফ্যাশনে হাছনাইনের ফ্যাসনে মার্সেলের বিজয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

: ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২ উপলক্ষে মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, মেসার্স হাছনাইন ইলেকট্রনিক্স (প্রোপ্রাইটর মোঃ হাছনাইন) চরফ্যাশনে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী, মানবিক ও চেতনায় সমৃদ্ধ উৎসব। দেশীয় ব্র্যান্ড মার্সেল-এর প্রযুক্তি প্রচার, সমাজসেবা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক জনসম্পৃক্ত উদযাপনে।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল জুলাই শহীদের পরিবারের সম্মাননা। শহীদ রাকিব এর মা মঞ্চে এসে তাঁর সন্তানের মৃত্যু-বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা ও উপহার প্রদান করা হয়।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার, যা অনুষ্ঠানে গৌরবের আরেক দিক হিসেবে উঠে আসে।

সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা পান শতাধিক মানুষ। পরিবেশ রক্ষায় আয়োজন করা হয় বৃক্ষরোপণ অভিযান, এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় কুইজ ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা – চরফ্যাসন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাতৃছায়া প্রগতি বিদ্যাপীঠ
এই দুটি প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, এবং মার্সেল সম্পর্কে তাদের সচেতন করা হয়।

এছাড়া, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনের লিফলেট বিতরণ করা হয় স্থানীয় দোকান, বাজার ও শিক্ষার্থীদের মাঝে।
ক্রেতাদের জন্য বরাদ্দ ছিল বিশেষ “গোল্ড কাঠ”, যার মাধ্যমে তারা পেতে পারে স্পেশাল ডিসকাউন্ট ও নিশ্চিত পুরস্কার।

অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ রেলি চরফ্যাশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে, শেষে হাছনাইন ইলেকট্রনিক্স শোরুমে এসে শেষ হয়।

প্রোপ্রাইটর মোঃ হাছনাইন বলেন: “মার্সেল শুধু একটি ব্র্যান্ড নয়, এটা দেশপ্রেমের প্রতীক। সমাজ ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই আয়োজন করেছি।”

এই আয়োজন শুধু একটি ক্যাম্পেইন নয়, ছিল মানুষের হৃদয়ে ছোঁয়া লাগানো এক সামাজিক আন্দোলন, যা দেশীয় প্রযুক্তির বিকাশ ও সম্মিলিত চেতনার দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ