1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল, চুয়াডাঙ্গা এবং যশোর জেলা শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোঃ সবুজ আকন, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ এবং যশোর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফা।

এই সিদ্ধান্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্তৃক অনুমোদিত হয়েছে। একইসঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই তিনজন বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (যিনি সহ-সভাপতি পদমর্যাদায় রয়েছেন) এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তাটি প্রেরণ করেন।

এই বহিষ্কারাদেশ ছাত্রদলে শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বর দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ