1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভুমি মেলা উদ্বোধন হচ্ছে আগামীকাল, ভূমি সেবা প্রত্যাশীরা পাবে ডিজিটাল সুবিধা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভুমি মেলা উদ্বোধন হচ্ছে আগামীকাল, ভূমি সেবা প্রত্যাশীরা পাবে ডিজিটাল সুবিধা

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত সারাদেশের ন্যায় বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে।

মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা, স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা, নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো।

সাম্প্রতিক বছরগুলোতে ভূমি মন্ত্রণালয় যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, তা শুধু ডিজিটাল রূপান্তরের উদাহরণ নয়-এটি জনগণকে ক্ষমতায়নের একটি পথও বটে।

বাংলাদেশ ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট www.land.gov.bd এই প্ল্যাটফর্মে একটি মাত্র আইডি ও পাসওয়ার্ড দিয়ে ই-নামজারি, অনলাইন খতিয়ান/ম্যাপ, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত সেবা গ্রহণের পাশাপাশি সকল ভূমিসেবার প্রসেস ম্যাপ জানার ব্যবস্থা চালু হয়েছে।

রেজিস্ট্রেশনের সঙ্গে ই-মিউটেশনের স্বয়ংক্রিয় সংযোগ স্থাপনের পাইলটিং প্রকল্প ১৭ টি উপজেলায় চলমান রয়েছে।

হটলাইন নম্বর ১৬১২২, ভূমি-পিডিয়া ও AI চ্যাটবটের মত আধুনিক নাগরিক সেবা চালু রয়েছে।

ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণ জমির দৈর্ঘ্য-প্রস্থ, স্থানাংক তথা প্রকৃত অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারেন।

ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রমের ইতিহাস ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ভূমি যাদুঘর ও সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

সাধারণ নাগরিকগণকে নির্দিষ্ট ফি এর বিনিময়ে হয়রানিমুক্ত ডিজিটালাইজড ভূমি সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা: সিঙ্গেল অ্যাপ/প্ল্যাটফর্মে সব সেবা। জমি ক্রয়ের সাথে সাথেই মালিকানা সনদ প্রদান।জাতীয় ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমি জরিপ ও বিরোধ নিষ্পত্তি।সমন্বিত ভূমি অফিস নির্মাণ এবং আধুনিক রেকর্ডরুম নির্মাণ।

এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এক কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম প্ল্যাটফর্ম। ০৩ দিন ব্যাপী এই ভূমি মেলায় নাগরিকগণ ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ বিভিন্ন ভূমিসেবা পাবেন। বরিশাল বিভাগের সবস্তরের নাগরিক, সাংবাদিক, সুধীসমাজ এবং জনপ্রতিনিধিগণ ভূমি মেলায় অংশ নিয়ে ডিজিটাল ভূমি সেবাগুলোর সাথে পরিচিত হোন এবং জনগণকে এই বিষয়ে উৎসাহিত করুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে আমাদের সম্মিলিত প্রয়াসই হবে সবচেয়ে বড় শক্তি।

বরিশাল সার্কিট হাউসে **ভূমি মেলা ২০২৫** উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

আলোচনায় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম, **ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংগ্রহ, জরিপ সংক্রান্ত সেবা** ইত্যাদি বিষয়ে জনগণের সুবিধার কথা তুলে ধরা হয়। এছাড়া, ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ