1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ওটরা ইউনিয়ন পরিষদ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ওটরা ইউনিয়ন পরিষদ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদ পুনরুদ্ধার করে সাবেক কেশবকাঠীতে স্থাপন করার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের অবৈধ শাসন আমলে আওয়ামীলীগের অবৈধ চেয়ারম্যান কর্তৃক ওটরা ইউনিয়ন পরিষদকে তার নীজ বাড়িতে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করে ইউনিয়ন পরিচালনা করেন । ওটরা ইউনিয়নবাসীর দাবি ইউনিয়ন পরিষদকে পুনরুদ্ধার করে সাবেক যায়গা কেশবকাঠীতে স্থাপন করার দাবিতে ইউনিয়নবাসী মানববন্ধন করেছে। ২২ মে সকাল সাড়ে ৯ টার দিকে ওটরা সাবেক ইউনিয়ন পরিষদ কেশবকাঠী প্রধান সড়কে প্রধান সমন্বয়ক ও ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুলুর উদ্যোগে ও ওটরা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পনির খান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাবেক ইউপি সদস্য গফুর,ওটরা ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল মৃধা, ওটরা ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি মোঃ রিয়াজ গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী – পুরুষ । এসময় বিক্ষুব্ধরা তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ