1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইকো অলিম্পিয়াড’র এডভাইজার হিসেবে যুক্ত হলেন আরিফুর রহমান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইকো অলিম্পিয়াড’র এডভাইজার হিসেবে যুক্ত হলেন আরিফুর রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিবেদক:: পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেট গ্লোবালের যৌথ উদ্যোগে পরিবেশ ও জলবায়ু সচেতনতায় নতুন মাত্রা বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু সচেতনতা বাড়াতে “ইকো অলিম্পিয়াড ২০২৫” আয়োজন করছে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি ও আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। এই ব্যতিক্রমধর্মী আয়োজনের সফল বাস্তবায়নে গঠিত হয়েছে এক নতুন উদ্যমী আয়োজক কমিটি, যেখানে এবার বিশেষ এডভাইজার হিসেবে যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান জলবায়ু আন্দোলনকর্মী ও যুব সংগঠক আরিফুর রহমান শুভ।

দীর্ঘদিন ধরেই শুভ দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলন, জলবায়ু ন্যায়ের পক্ষে জনসচেতনতা এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে YouthNet Global এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে কাজ করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পরিবেশ ও জলবায়ু প্রকল্পে। তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতাই এবার “ইকো অলিম্পিয়াড ২০২৫” এর মতো গুরুত্বপূর্ণ আয়োজনে নতুন দিক নির্দেশনা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
এই প্রসঙ্গে আরিফুর রহমান শুভ বলেন,
“সবুজ পৃথিবীর স্বপ্ন দেখা এবং জলবায়ু ন্যায়ের পথে সচেতন প্রজন্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। আমি ‘ইকো অলিম্পিয়াড ২০২৫’-এর অংশ হতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত। ”ইকো অলিম্পিয়াড ২০২৫ মূলত দেশের বিভিন্ন জেলার স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের তরুণদের পরিবেশবিষয়ক জ্ঞান, নেতৃত্ব, ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কাজ করবে। আয়োজনের মাধ্যমে জলবায়ু সংকট, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্যতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। শুধু দেশের গণ্ডিতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরিফুর রহমান শুভর অবদান প্রশংসিত হচ্ছে। সম্প্রতি তার সংগঠন Young Activists Summit 2024 Award অর্জন করেন বিশ্বের পাঁচটি নির্বাচিত সংগঠনের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন। এই অর্জন দেশের তরুণ সমাজের জন্য যেমন গর্বের, তেমনি এটি প্রমাণ করে যে, বাংলাদেশের যুব নেতৃত্ব বিশ্বপর্যায়ে সম্মানিত হচ্ছে। ইকো অলিম্পিয়াড ২০২৫ আয়োজনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে দেশের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদী। এমন একটি সময়োপযোগী উদ্যোগে শুভ’র মতো একজন অভিজ্ঞ ও প্রেরণাদায়ী নেতার সম্পৃক্ততা আয়োজনটিকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলবে নিঃসন্দেহে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ