1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ নয়ন তালুকদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার এসআই মোঃ তারিকুজ্জমান ও এএসআই মোঃ আজমল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ। বরিশাল-ঢাকা মহাসড়কের ওই এলাকায় বানাড়ীপাড়া গামী একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে নয়ন তালুকদারকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নয়ন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের মিলন তালুকদারের ছেলে। তার সঙ্গে থাকা একটি নীল রঙের ড্রাম তল্লাশি করে ভেতরে পেস্ট রঙের ১০টি পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল, যার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ