1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিস্চিত করনের লক্ষ্যে আভাসের উদ্যোগে আলোচনা সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিস্চিত করনের লক্ষ্যে আভাসের উদ্যোগে আলোচনা সভা

  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আভাস এর আয়োজনে ১৯ মে সোমবার অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় Ensuring domestic workers rights in barisal city Corporation under EWCSA প্রকল্পের আওতায় বরিশাল সিটি করপোরেশনের ৫,৬,৭,১০,১১ ও১৫ নং ওয়ার্ড এর গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিস্চিত করনের লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গৃহকর্মী নারীদের দ্বারা সংগঠিত হয়েছে অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংস্থা। এই সংস্থার দ্বিতীয় ষাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে গঠনতন্ত্র,কার্যনির্বাহী কমিটি, রেজিষ্ট্রেশন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভাটি পরিচালনা করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক খাদিজা বেগম এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শিউলী জামান। এসময় বিশেষ পরামর্শক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের উপদেষ্টা বৃন্দ। আয়োজনের দ্বিতীয় অংশে নেতৃত্বের গুণাবলী ও কর্ম ক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষনে গৃহকর্মীদের দাবীসমূহ শক্তিশালীকরনের লক্ষ্যে তাদের মাঝে নেতৃত্ব ও পেশাদারিত্ব বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়। আলোচনা শেষে রোল প্লেইনিং এর মাধ্যমে গৃহকর্মীরা তাদের দাবী উপস্থাপন এর চর্চা করে। ট্রেইনিং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখাবে সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বরিশাল মেট্রোপলিটন এর কর্মকর্তা জনাব জহিরুল ইসলাম, বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী ও শিশু ডেক্স এর কর্মকর্তা রুমা বেগম। আয়োজনে ভার্চুয়ালি উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক বক্তব্য দিয়েছেন, অক্সফামের প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা।আজকের প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন গবেষক ও সংগঠন সাদিয়া কারিমুন এছাড়া আভাস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন EWCSA প্রকল্পের সকল স্টাফ।

মোট ৫০ জন গৃহকর্মী এই সভা ও প্রশিক্ষনে অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ