1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

হিজলা প্রতিনিধি- মোঃঅলিউদ্দিন বেপারী:

বরিশালের হিজলা উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার দূর্গাপুর লঞ্চঘাট নামক এলাকার মেঘনা নদীতে নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ রেনু পোনা আটক করা হয়।এছাড়াও রেনু পোনা বহনকারী একটি ট্রলার জব্দ ও রেনু পাচারকারী মো. স্বপন (৩২) এবং আলআমিন (২২ কে আটক করা হয়েছে।হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে আটক চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।আটক ২ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রসিদ এক প্রেস লিস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।যার ফলে কোস্টগার্ড উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ