1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী প্রতারক জুম্মান-সাজ্জাদ গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী প্রতারক জুম্মান-সাজ্জাদ গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে বেপরোয়া ছাত্রলীগ কর্মী জুম্মান শিকদার ও সাজ্জাদ’কে গ্রেফতার করেছে কাতোয়ালি মডেল থানা পুলিশ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশালে কম্পিউটার সামগ্রী সরবরাহের নামে ভূয়া টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেখিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে কাজের অংশীদারিত্ব করার নামে তার কাছ থেকে গত তিন মাস আগে ২৫ লক্ষ টাকা নেয় জুম্মান ও সাজ্জাদ এবং তাকে একটি জাল চেক প্রদান করে। তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করে জালিয়াতি-প্রতারণার ঘটনায় রোববার (১১ মে) দুপুরে নগরীর কাকলির মোড় থেকে অভিযান চালিয়ে ব্যসিক কম্পিউটারের স্বত্বাধিকারী জুম্মান সিকদার এবং জে.কে.এস কম্পিউটারের স্বত্বাধিকারী সাজ্জাদ’কে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন যুবলীগ নেতা ওয়াসীম দেওয়ানের অনুসারী ছিলেন তারা। আওয়ামী লীগের ক্ষমতার আমলে তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশাল এর ঠিকাদারি কাজের ভুয়া ওয়ার্ক অর্ডার বানিয়ে ঠিকাদার সেজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর কাজ উঠানোর আশ্বাসে আরেক ভুক্তভোগীর কাছ থেকে জুম্মান ০৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং সাজ্জাদ ০৫ লক্ষ ২৫ হাজার টাকা ধার নেয়_তার বিপরীতে একটি চেক প্রদান করে। ভুক্তভোগী বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যাহার মামলা সিআর নং ২৩০২/২৪ ও সিআর ২৩০৩/২৪। যাহা বিজ্ঞ আদালতে এখনো চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ