1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের বাবুগঞ্জে বিএনপি'র অফিসে হামলা ও ভাঙচুর - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের বাবুগঞ্জে বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুর

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র অফিসে হামলা, ভাঙচুর, ও লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে শনিবার রাতে মাধবপাশা ইউনিয়নের তিনমঠ বাজারে ইউনিয়ন বিএনপি’র অফিসে এই ঘটনা ঘটে।

সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করে বিএনপি নেতাকর্মীরা জানান, স্থানীয় রিপন তালুকদারের নেতৃত্বে অন্তত ২০/ ৩০জনের একটি গ্রুপ এই হামলা চালায়। হামলাকারীরা বগি দা’ রামদা, চাপাতি, সাইনিজ কুড়াল, লাঠিসোঁটা এবং রড ব্যবহার করে। হাামলাকারীরা এসময় অফিসে ভাঙচুর ও লুটপাট করে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিগুলো ছিড়ে নষ্ট করে দিয়ে চলে যায়। তবে হামলার সময় অফিসে কোন নেতাকর্মী উপস্থিত না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মামুন হাওলাদার বলেন, বিএনপি’র পার্টি অফিসে হামলা হয়েছে শুনে দেখতে আসলাম। এসে দেখলাম অফিসের সবকিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে বেশ কিছু চেয়ার ভেঙে ফেলেছে এবং বিএনপির ব্যানার গুলো ছিরে ফেলেছে।

রিপন তালুকদার বলেন, আমি অফিসে কোন হামলা করিনি। অফিসের স্থাপনাটি আমার শশুরের। তারা আমাদের কাছ থেকে অফিসটি ভাড়া নিলেও আজও পর্যন্ত কোন ভাড়া দেয়নি। আমি শুধু অফিসের সামনে গিয়েছিলাম। আমার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

এয়ারপোর্টে থানার ওসি জাকির শিকদার বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল ফোর্স পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘটনার সত্যতা মিললে অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ