
নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর অন্যতম সফল কর্মসূচি “ট্রাশ টু ট্রেসার” এর এক্সিবিশন বরিশাল নগরীর ৩০ গোডাউ উদ্ভোদন করা হয় ১১ মে রবিবার । জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এই এক্সিবিশন শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অফিসার, বরিশাল সহ সহচরী সংগঠনের স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় জনগণ।
উল্লেখ্য যে, গত দুই বছরের বেশি সময় ধরে সহচরী সংগঠনের “ট্রাশ টু ট্রেসার “প্রোজেক্ট চলমান। ২০২৩ সালে সচেতনতামুলক র্যালি আয়োজনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয় বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে ১০ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনি যাতে অংশগ্রহণ করে ওই এলাকার সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী।
একমাস ব্যাপী ট্রেইনিং এর মাধ্যমে এই কিশোর-কিশোরীদের শেখানো হয় যে কিভাবে অপ্রয়োজনীয় প্লাস্টিক পন্য বিভিন্ন দরকারি জিনিসে রূপান্তরিত হয়। এরই ধারাবাহিকতায় তাদের তৈরি পন্য বাজারজাত করা হয় এবং বরিশাল শহরের বিভিন্ন মেলায় এইসব পন্য প্রদর্শিত হয়। বিক্রয় থেকে প্রাপ্ত লভ্যাংশের এক অংশ দিয়ে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী সরবরাহ করা হয় এবং অন্য অংশ তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হয়।
সহচরীর স্বেচ্ছাসেবীগন মনে করেন আজকে উদবোধনকৃত এই এক্সিবিশনটি চলমান থাকলে এর মাধ্যমে বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে এবং তাদের সাবলম্বী করে গড়ে তোলাও সম্ভব হবে।